Skip to main content

সংবিধানের ১৭তম সংশোধনী


১. বর্তমানে বিদ্যমান নারী আসনের মেয়াদ শেষ হবে ২০১৯ সালের ২৪ জানুয়ারি।
২. তাই এর মেয়াদ আরো ২৫ বছর বাড়ানোর জন্য (২০৪৪ সাল পর্যন্ত)
সংশোধনী বিল ৮ জুলাই, ২০১৮ তারিখে সংসদে পাশ হয়।
উল্লেখ্য যে,
সংবিধানের ৬৫(৩) অনুচ্ছেদ অনুযায়ী ৫০ জন সংরক্ষিত নারী সদস্যের মেয়াদ চলতি সংসদেই শেষ হচ্ছে। ওই অনুচ্ছেদে উল্লেখ রয়েছে, ‘সংবিধান (চতুর্দশ সংশোধন) আইন, ২০০৪ ( বর্তমানে সংবিধান, ১৭তম সংশোধনী আইন, ২০১৮ ) প্রবর্তনকালে বিদ্যমান সংসদের অব্যবহিত পরবর্তী সংসদের প্রথম বৈঠকের তারিখ হইতে শুরু করিয়া দশ বৎসরকাল (বর্তমান ২৫ বৎসরকাল) অতিবাহিত হইবার অব্যবহিত পরবর্তীকালে সংসদ ভাংগিয়া না যাওয়া পর্যন্ত [পঞ্চাশটি আসন] কেবল মহিলা-সদস্যদের জন্য সংরক্ষিত থাকিবে এবং তাঁহারা আইনানুযায়ী পূর্বোক্ত সদস্যদের দ্বারা সংসদে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির ভিত্তিতে একক হস্তান্তরযোগ্য ভোটের মাধ্যমে নির্বাচিত হইবেন।
তবে শর্ত থাকে যে, এই দফার কোন কিছুই এই অনুচ্ছেদের (২) দফার অধীন কোন আসনে কোন মহিলার নির্বাচন নিবৃত্ত করিবে না।’
২০০৪ সালে অষ্টম জাতীয় সংসদে সংবিধান সংশোধন করে সংরক্ষিত নারী সদস্যের ৪৫টি আসন সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর মধ্যে আনুপাতিক হারে বন্টনের ব্যবস্থা করা হয়েছিলো।
২০১১ সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে নারী সদস্যদের সংখ্যা ৪৫ থেকে ৫০ এ উত্তীর্ণ করা হয়।
সংবিধানের ১০ম সংশোধনী দ্বারা ৩০টি আসন নারীদের জন্য সংরক্ষিত ছিল
১৯৭২ সালের সংবিধানে নারীদের জন্য ১০ টি আসন সংরক্ষিত ছিল । 

Comments

Popular posts from this blog

চাকরির পরীক্ষার জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক তথ্যের সংকলন

প্রশ্ন: বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য কতটি পুরস্কার দেওয়া হয়? উ : তিনটি রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া হয়। যথা— ★বাংলাদেশ স্বাধীনতা সম্মাননা ★বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা ★মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা প্রশ্ন: বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক কে ছিলেন? উঃ বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান। প্রশ্ন: প্রথম কোথায় বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়? উঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসভায়। প্রশ্ন: প্রথম কবে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয ? উঃ ০২ ই মার্চ, ১৯৭১। প্রশ্ন: বাংলাদেশের পতাকা কে প্রথম উত্তোলন করেন? উঃ আ স ম আব্দুর রব। প্রশ্ন: কবে, কোথায় স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়? উঃ ০৩ মার্চ, ১৯৭১, পল্টন ময়দানে। প্রশ্ন: চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষনা পাঠ করা হয় ? উঃ ২৬ মার্চ, ১৯৭১। প্রশ্ন: স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কবে, কোথায় স্থাপন করা হয়? উঃ চট্টগ্রামের কালুরঘাটে, ২৬ মার্চ, ১৯৭১। প্রশ্ন: মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন কারা? উঃ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। প্রশ্ন: মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ কবে, কোথায় সংগঠিত হয়? উঃ ১৯ মার্চ, ১৯৭১ গাজিপ...

পিএসসি নির্ধারিত ১১ জন সাহিত্যিকের সংক্ষেপ পরিচিতিঃ

✔ ●➢ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরঃ (১৮২০-১৮৯১)★★ ১। বিদ্যাসাগর কোন সালে জন্মগ্রহন করেন? - উঃ ১৮২০ সালে ২। বিদ্যাসাগর উপাধি দেয়া হয় কোথা থেকে? উঃ সংস্কৃত কলেজ থেকে ৩। বাংলা গদ্যের জনক হিসেবে খ্যাত কে? উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ৪। বাংলা গদ্যে যতি বা বিরামচিহ্ন প্রথম স্থাপন করেন কে? উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ৫। ঈশ্বরচন্দ্রের কয়েকটি মৌলিক রচনার নাম কি কি? উঃ অতি অল্প হইল, আবার অতি অল্প হইল, ব্রজবিলাস, বিধবা বিবাহ ও যশোরের হিন্দু ধর্মরক্ষিণী সভা, রত্ন পরীক্ষা। ৬। ঈশ্বরচন্দ্রের কয়েকটি বিখ্যাত গদ্যগ্রন্থের নাম কি কিঃ উঃ- বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা, সীতার বনবাস ও ভ্রান্তিবিলাস। ৭। বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি? উঃ বেতাল পঞ্চবিংশতি (১৮৪৭) ৮। বিদ্যাসাগর রচিত ব্যাকরণগ্রন্থের নাম কি? উঃ ব্যাকরণ কৌমুদী ৯। বিদ্যাসাগর কোন আন্দোলনের নেতৃত্ব দেন? উঃ বিধবা বিবাহ আন্দোলন ১০। বিদ্যাসাগর কোন সালে মৃত্যুবরণ করেন? উঃ ১৮৯১ সালে। ………………………………… ✔ ●➢কাজী নজরুল ইসলাম (১৮৯৯ – ১৯৭৬)★★ ১। কাজী নজরুল ইসলাম কোন সালে জন্মগ্রহন করেন? উঃ ১৮৯৯ সালে ২। বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কে? উঃ কাজী নজরুল ইসলাম ৩। নজরুল...

সাম্প্রতিক বিষয়াবলি (সাধারণ জ্ঞান) 2018/August

# বাংলাদেশ ঃ ১) ২০২০-২১ সালকে মুজিব বর্ষ ঘোষণা করা হয় – ৬ জুলাই ২০১৮ ২) বাংলাদেশ সংবিধানের সপ্তদশ সংশোধণী জাতাীয় সংসদে পাস – ৮ জুলাই ২০১৮ ৩) বর্তমান অর্থ সচিব – আবদুর রউফ তালুকদার ৪) বর্তমান মহা হিসাব নিরীক্ষক – মোহাম্মদ মুসলিম চৌধুরী, ১২ তম ৫) DMP ‘ র বর্তমান থানার সংখ্যা – ৫০ টি ৬) DMP ‘র ৫০ তম থানা – হাতিরঝিল, ৭ জুলাই ২০১৮ থেকে কার্যক্রম ৭) বর্তমানে দেশে বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার সংখ্যা -২৩১ জন ৮) আবহাওয়া বিল ২০১৮ পাস হয় – ৪ জুলাই ২০১৮ ৯) বর্তমানে দেশে তফসিলিভুক্ত ব্যাংকের সংখ্যা – ৫৮ টি ১০) দেশের ৫৮ তম তফসিলিভুক্ত ব্যাংকের নাম – প্রবাসী কল্যান ব্যাংক ১১) বর্তমানে দেশে রাষ্ট্রায়ত্ত তফসিলভুক্ত ব্যাংকের সংখ্যা – ৯ টি ১২) ২০১৮ সালের ই গভর্নমেন্ট ডেভেলপমেন্ট সূচকে বাংলাদেশের অবস্থান – ১১৫ তম ১৩) অভ্যন্তরীন মৎস্য উৎপাদনে বিশ্বে বাংলাদেশ - ৩য় ১৪) চাষকৃত মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশ - ৫ম ১৫) বাংলাদেশ বিশ্বের ই পাসপোর্টের যুগে – ১১৯ তম দেশ ১৬) বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নতুন ২ টি জাহাজের নাম – এমভি বাংলার জয়যাত্রা ও এমভি বাংলার সমৃদ্ধি ১৭) বর্তমানে দেশে প্রচলিত আইনের সংখ্যা – ১,১২...