Skip to main content

144 টি বাগধারা

1. অগত্যা মধুসূদন - অনন্যোপায় হয়ে।
2. অজগর বৃত্তি - আলসেমি।
3. অপোগণ্ড - অকর্মণ্য, অপ্রাপ্ত বয়স্ক, নাবালক।
4. অবরে সবরে - কালে -ভদ্রে।
5. অজগর বৃত্তি - আলসেমি।
6. অশ্বমেধ যজ্ঞ - বিপুল আয়োজন।
7. অচলায়তন - গোরামিপূর্ণ
8. অষ্টরম্ভা - কাঁচকলা, ফাঁকি, কিছুই না।
9. অক্ষয় বট - প্রাচীন ব্যক্তি।
10. অকাল কুষ্মাণ্ড - অপদার্থ।
11. অকালের বাদলা -অপ্রত্যাশিত বাধা।
12. অক্ষরে অক্ষরে -সম্পূর্ণভাবে।
13. অষ্টবজ্র সম্মিলন -প্রতিভাবান ব্যক্তিদের একত্র সমাবেশ
14. অলক্ষ্মীর দশা -দারিদ্র্য
15. অক্ষয়ভাণ্ডার -যে ভাণ্ডারের ধন কখনো ফুরায় না
16. অগ্নিগর্ভ -বলিষ্ঠ
17. অঞ্চলের নিধি - যে সম্পদ আঁচলে ঢেকে সুরক্ষিতরাখতে হয়/সনত্মান
18. অন্ধিসন্ধি -ফাঁকফোকর/গোপন তথ্য
19. আঠারো মাসে বছর - দীর্ঘসূত্রিতা।
20. আঁটকুড়ো - নিঃসনত্মান।
21. আমড়া কাঠের ঢেঁকি-অকেজো লোক/অকর্মণ্য।
22. আসরে নামা -আবির্ভূত হওয়া।
23. আধা খেঁচড়া -বিশৃঙ্খলা
24. আঁচা-আঁচি -পরস্পরের মনের ভাব
25. আগলদার -জমির ফসল আগলানোর বা পাহারা দেয়ার জন্য নিযুক্ত লোক
26. আদিখ্যেতা - ন্যাকামি
27. আস্ত কেউটে - অত্যন্ত বিপজ্জনক লোক
28. ইলশে গুঁড়ি - গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।
29. ইয়ারবকসি - বন্ধুবান্ধব
30. ইল্লতে কাণ্ড - নোংরা ব্যাপার / নোংরা কাণ্ড
31. ইতুনিদকুঁড়ে - অলস: দীর্ঘসূত্রীতা
32. উলুখাগড়া - গুরুত্বহীন লোক।
33. উজানের কৈ - সহজলভ্য।
34. উপোসি ছারপোকা - অভাবগ্রস্থ লোক।
35. উপরোধের ঢেঁকি গেলা - অন্যায় আবদার করা
36. উদোমারা - বোকা।
37. উটকো লোক - অচেনা লোক/হঠাৎ অবাঞ্ছিতভাবে এসে
38. ঊনকোটি চোষট্টি - প্রায় সম্পূর্ণ।
39. ঊনপাঁজুরে - অপদার্থ।
40. ঊরুস্তম্ভ - ফোঁড়া জাতীয় রোগ
41. ঊর্মিমালী - সমুদ্র
42. এলেবেলে - নিকৃষ্ট।
43. এক ছাঁচে ঢালা - সাদৃশ্য।
44. একাদশ বৃহস্পতি - মহাসৌভাগ্য/ সৌভাগ্যের লক্ষণ।
45. একা দোকা - নিঃসঙ্গ
46. ওষুধে ধরা - প্রার্থিত ফল পাওয়া।
47. ওষুধ করা - গুণ করা।
48. ওষুধ পড়া - সঠিক ব্যবস্থা নেওয়া।
49. কচ্ছপের কামড় - যা সহজে ছাড়ে না।
50. কলমি কাপ্তেন - দরিদ্র কিন্তু বিলাসী।
51. কাক ভূষণ্ডি - সম্পূর্ণ ভেজা।
52. কাটনার কড়ি - উপার্জন সামান্য।
53. কায়েতের ঘরের ঢেঁকি - অপদার্থ লোক।
54. কিম্ভূতকিমার - অদ্ভুত ও কুৎসিত।
55. কাগুজে বাঘ - মিথ্যা জুজু।
56. কাঁঠালের আমসত্ত্ব - অলীক বস্তু।
57. কুমিরের সান্নিপাত - অসম্ভব ব্যাপার।
58. কূপমণ্ডুক - ঘরকুনো / সীমাবদ্ধ জ্ঞান সম্পন্ন।
59. কেউ কেটা - সামান্য।
60. কেঁচো গণ্ডূষ - গোড়া থেকে শুরু।
61. কলির সন্ধ্যা - দৌরাত্ম্যের শুরু।
62. কূর্ম অবতার - অলস।
63. কুনো ব্যাঙ - সীমিত জ্ঞান
64. কুম্ভীরাশ্রু - লোক দেখানো কান্না/নকল সমবেদনা
65. খামকাজ - ভুলকাজ।
66. খাবি খাওয়া - ছটফট করা।
67. খুঁটে খাওয়া - ¯ সাবলম্ভি হওয়া।
68. গয়ংগচ্ছ - ঢিলেমি।
69. গোকুলের ষাঁড় - স্বেচ্ছাচারী
70. গণ্ডগ্রাম - বড়গ্রাম।
71. গোঁয়ার গোবিন্দ - কাণ্ডজ্ঞানহীন মানুষ
72. গলগ্রহ - পরের বোঝা হয়ে থাকা
73. ঘাড়ে গর্দানে - অত্যনত্ম মোটা।
74. ঘাড়ার কামড় - দৃঢ় পণ।
75. ঘটিরাম - অপদার্থ
76. চক্ষুদান করা - চুরি করা।
77. চডুই পাখির প্রাণ - ক্ষীণজীবী লোক।
78. চতুর্ভুজ হওয়া - উৎফুল্ল হওয়া।
79. চাঁদের হাট - ধনেজনে পরিপূর্ণ সংসার।
80. চাঁদ-কপালে - ভাগ্যবান।
81. চোখের চামড়া / পর্দা - চক্ষুলজ্জা।
82. চক্ষের পুতলি - আদরের ধন।
83. চর্বিত চর্বণ - পুনরাবৃত্তি।
84. ঢাকের বাঁয়া - অপ্রয়োজনীয়।
85. চোরাবালি - প্রচ্ছন্ন আকর্ষণ
86. ছামনি নাড়া - দৃষ্টি বিনিময়।
87. ছাঁদনা তলা - বিবাহের মণ্ডপ।
88. ছক্কা-পাঞ্জা - ইতঃস্তত করা/ বড় বড় কথা বলা।
89. ছাঁদাবাঁধা - পুজোরপর বা ভোজবাড়ি থেকে ফেরার সময় চাঁদর বা গামছায় খাবার বেঁধে নেয়া
90. জগদ্দল পাথর - গুরুভার।
91. জেলঘুঘু - যে ব্যক্তি বারবার জেল খাটে
92. ঝাঁকের কৈ - এক দলভুক্ত।
93. ঝাড়ে বংশে - সবশুদ্ধ।
94. টুপ ভুজঙ্গ - নেশায় বিভোর।
95. টেণ্ডাই মেণ্ডাই - আস্ফালন।
96. টেঁকে গোঁজা - আত্মসাৎ করা।
97. ঠাটঠমক - হাবভাব, চালচলন
98. ডুমুরের ফুল - অদর্শনীয়।
99. ডামাডোল - গোলযোগ।
100. ডাকাবুকো - দুঃসাহসী
101. ঢেঁকির কুমির - অপদার্থ।
102. ঢেঁকি অবতার - নির্বোধ লোক।
103. ঢেঁকির কচকচি - বিরক্তিকর কথা।
104. ঢাকের কাঠি - তোষামুদে।
105. ঢাকের বায়া - অপ্রয়োজনীয়।
106. ঢুলুঢুলু - তন্দ্রালুতা
107. তামার বিষ - অর্থের কুপ্রভাব।
108. নবমীর পাঁঠা - প্রাণ ভয়ে ভীত ব্যক্তি।
109. তাসের ঘর - ক্ষণস্থায়ী।
110. তেল নুন লকড়ি - মৌলিক প্রয়োজন।
111. তীর্থের কাক - প্রতীক্ষারত।
112. তুর্কি নাচন - নাজেহাল অবস্থা।
113. তুলসী বনের বাঘ - সুবেশে দুর্বৃত্ত।
114. ত্রাহি ত্রাহি - পরিত্রাণ কর বলে চিৎকার
115. তরবেতর - নানারকম
116. থাউকি বেলা - বিকালবেলা
117. দড়ি কলসি - আত্মহত্যার উপায়।
118. দোজবরে - দ্বিতীয়বার যে ছেলে বিয়ে করতে চায়।
119. দড়বড়ে - তাড়াহুড়ো
120. দবকানো - ওপরে ভার চাপানো/উপর থেকে চাপ দেয়া
121. দশবাই চণ্ডী - অত্যনত্ম রাগী স্ত্রীলোক
122. দাঁদুড়ে - অত্যন্ত/দুর্দান্ত
123. দাতাকর্ণ - অত্যন্ত উদার ও দানশীল
124. দায়-দৈব - ছোট বড় সমস্যা
125. দেবদ্বিজ মানা - ধর্মে বিশ্বাস থাকা
126. দোপড়া - এক জায়গায় বিয়ে স্থির হওয়ার পরে 
127. দক্ষযজ্ঞ ব্যাপার - বিরাট সমারোহ
128. ধর্মের কল - সত্য।
129. ধামাধরা - তোষামোদকারী।
130. ধোপে টেকা - পরীক্ষায় উত্তীর্ণ হওয়া।
131. ধোপার গাধা - পরের জন্য খাটা।
132. ধর্মের ষাঁড় - যথেচ্ছাচারী।
133. ধিনিকেষ্ট - দায়িত্বপালনহীন ব্যক্তি
134. ধোঁকার টাটি - প্রতারণার উপরের আবরণ
135. ধোপার গাধা - ভারবাহী
136. ধড়িবাজ - ধূর্ত ও ফন্দিবাজ
137. ধোপার ভাঁড়ার - প্রচুর জিনিসপত্র যা ব্যবহার করা যাবে না
138. নয়-দুয়ারি - দ্বারে দ্বারে।
139. নারদের ঢেঁকি - বিবাদের বিষয়।
140. নগদ নারায়ণ - নগদ অর্থ।
141. নিরানবক্ষইয়ের ধাক্কা - সঞ্চয়ের প্রবৃত্তি, টাকা জমানোর প্রবৃত্তি।
142. ননির পুতুল - সহজে কাতর, আদরে দুলাল।
143. নন্দভৃঙ্গী - অত্যন্ত আদুরে, অকর্মণ্য
144. ননদী ভুলী - কুকর্মের সঙ্গী

Comments

Popular posts from this blog

চাকরির পরীক্ষার জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক তথ্যের সংকলন

প্রশ্ন: বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য কতটি পুরস্কার দেওয়া হয়? উ : তিনটি রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া হয়। যথা— ★বাংলাদেশ স্বাধীনতা সম্মাননা ★বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা ★মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা প্রশ্ন: বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক কে ছিলেন? উঃ বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান। প্রশ্ন: প্রথম কোথায় বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়? উঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসভায়। প্রশ্ন: প্রথম কবে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয ? উঃ ০২ ই মার্চ, ১৯৭১। প্রশ্ন: বাংলাদেশের পতাকা কে প্রথম উত্তোলন করেন? উঃ আ স ম আব্দুর রব। প্রশ্ন: কবে, কোথায় স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়? উঃ ০৩ মার্চ, ১৯৭১, পল্টন ময়দানে। প্রশ্ন: চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষনা পাঠ করা হয় ? উঃ ২৬ মার্চ, ১৯৭১। প্রশ্ন: স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কবে, কোথায় স্থাপন করা হয়? উঃ চট্টগ্রামের কালুরঘাটে, ২৬ মার্চ, ১৯৭১। প্রশ্ন: মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন কারা? উঃ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। প্রশ্ন: মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ কবে, কোথায় সংগঠিত হয়? উঃ ১৯ মার্চ, ১৯৭১ গাজিপ...

পিএসসি নির্ধারিত ১১ জন সাহিত্যিকের সংক্ষেপ পরিচিতিঃ

✔ ●➢ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরঃ (১৮২০-১৮৯১)★★ ১। বিদ্যাসাগর কোন সালে জন্মগ্রহন করেন? - উঃ ১৮২০ সালে ২। বিদ্যাসাগর উপাধি দেয়া হয় কোথা থেকে? উঃ সংস্কৃত কলেজ থেকে ৩। বাংলা গদ্যের জনক হিসেবে খ্যাত কে? উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ৪। বাংলা গদ্যে যতি বা বিরামচিহ্ন প্রথম স্থাপন করেন কে? উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ৫। ঈশ্বরচন্দ্রের কয়েকটি মৌলিক রচনার নাম কি কি? উঃ অতি অল্প হইল, আবার অতি অল্প হইল, ব্রজবিলাস, বিধবা বিবাহ ও যশোরের হিন্দু ধর্মরক্ষিণী সভা, রত্ন পরীক্ষা। ৬। ঈশ্বরচন্দ্রের কয়েকটি বিখ্যাত গদ্যগ্রন্থের নাম কি কিঃ উঃ- বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা, সীতার বনবাস ও ভ্রান্তিবিলাস। ৭। বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি? উঃ বেতাল পঞ্চবিংশতি (১৮৪৭) ৮। বিদ্যাসাগর রচিত ব্যাকরণগ্রন্থের নাম কি? উঃ ব্যাকরণ কৌমুদী ৯। বিদ্যাসাগর কোন আন্দোলনের নেতৃত্ব দেন? উঃ বিধবা বিবাহ আন্দোলন ১০। বিদ্যাসাগর কোন সালে মৃত্যুবরণ করেন? উঃ ১৮৯১ সালে। ………………………………… ✔ ●➢কাজী নজরুল ইসলাম (১৮৯৯ – ১৯৭৬)★★ ১। কাজী নজরুল ইসলাম কোন সালে জন্মগ্রহন করেন? উঃ ১৮৯৯ সালে ২। বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কে? উঃ কাজী নজরুল ইসলাম ৩। নজরুল...

মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্রের তালিকা:

১। অরুণোদয়ের অগ্নিসাক্ষী : সুভাষ দত্ত; (১৯৭৪) ২। ওরা ১১ জন : চাষী নজরুল ইসলাম; (১৯৭২) ৩। আবার তোরা মানুষ হ : খান আতাউর রহমান (ফারুক,ববিতা) ৪। রক্তাক্ত বাংলা (কবরী,বিশ্বজিৎ) ৫। বাঘা বাঙ্গালি : আনন্দ ৬। একাত্তরের যীশু : নাসিরুদ্দিন ইউসুফ; (১৯৯৫);(শাহরিয়ার কবিরের উপন্যাস থেকে) ৭। ধীরে বহে মেঘনা : আলমগীর কবীর; (১৯৭৩) ৮। আগুনের পরশমনি : হুমায়ুন আহমেদ; (১৯৯৫) ৯। শ্যামল ছায়া : হুমায়ুন আহমেদ; (২০০৬) ১০। মুক্তির গান : তারেক মাসুদ ১১। মুক্তির কথা : তারেক মাসুদ ১২। জয়যাত্রা : তৌকির আহমেদ ১৩। মাটির ময়না : তারেক মাসুদ; (২০০২) ১৪। সেই রাতের কথা বলতে এসেছি : কাওসার আহমেদ চৌধুরী; (২০০৪) ১৫। Stop Genocide : জহির রায়হান; (১৯৭১) ১৬। Let There Be Light : জহির রায়হান; (১৯৭১) ১৭। জীবন থেকে নেয়া : জহির রায়হান ১৮। সংগ্রাম : চাষী নজরুল ইসলাম; (খালেদ মোশাররফের ডায়েরি অবলম্বনে) ১৯। আলোর মিছিল ২০। কলমীলতা (সোহেল রানা,কাজরী) ২১। হাঙ্গর নদী গ্রেনেড : চাষী নজরুল ইসলাম; (১৯৯৭);(সেলিনা হোসেন এর উপন্যাস থেকে) ২২। শিলালিপি(শর্ট ফিল্ম) : শামীম আখতার; (শহীদ সাংবাদিক সেলিনা পারভীনের জীবনী অবলম্বনে) ২৩। হৃদয়ে ...