Skip to main content

বিসিএস (লিখিত) প্রস্তুতি - পর্ব-৫: বাংলা - মোঃ আব্দুল্লাহ আল বাকী

"কোটেশন ও সাহিত্যিক ভাষার ব্যবহার,
বাংলায় পাবেন বেশি বেশি নাম্বার"

বিসিএস লিখিত পরীক্ষায় বাংলাকে ২ টি ভাগে ভাগ করা হয়েছে। 
১। বাংলা-১ম পত্র(১০০)
২। বাংলা-২য় পত্র(১০০)
 বাংলা-১ম পত্র: 
১। ব্যাকরণ:
ক. শব্দগঠন:
*গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী:
-শব্দের শ্রেণিবিভাগ (অর্থ, গঠন ও উৎস অনুসারে)
-সাধিত শব্দ গঠন প্রক্রিয়া।
-সন্ধি কাকে বলে? কত প্রকার ও কী কী? উদাহরণসহ লিখুন।
-সন্ধি ও সমাসের মধ্যে পার্থক্য লিখুন।
-'উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে'- ব্যাখ্যা করুন।
-দ্বিরুক্ত শব্দ কাকে বলে? কত প্রকার ও কী কী? উদাহরণসহ লিখুন।
-পদ কাকে বলে? কত প্রকার ও কী কী? উদাহরণসহ লিখুন।
★সহায়িকা:
-অ্যাসিওরেন্স বাংলা গাইড
-৯-১০ম শ্রেণির বাংলা-২য় পত্র
-ভাষা ও শিক্ষা- হায়াৎ মামুদ
খ. বানান/বানানের নিয়ম:
*গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী:
-বাংলা একাডেমী প্রণীত প্রমিত বাংলা বানান রীতি অনুসারে তৎসম ও অ-তৎসম শব্দের নিয়মাবলী।
-ণ-ত্ব বিধান ও ষ-ত্ব বিধানের নিয়মাবলী।
-বিভিন্ন শব্দের বানান শুদ্ধিকরণ।
★সহায়িকা:
-অ্যাসিওরেন্স বাংলা গাইড
-৯-১০ম শ্রেণির বাংলা-২য় পত্র 
-ভাষা ও শিক্ষা- হায়াৎ মামুদ
গ. বাক্যশুদ্ধি/প্রয়োগ-অপপ্রয়োগ:
-বিভিন্ন বাক্যের শুদ্ধিকরণ practice করতে হবে।
★সহায়িকা:
-অ্যাসিওরেন্স বাংলা গাইড
-ভাষা ও শিক্ষা- হায়াৎ মামুদ
ঘ. প্রবাদ-প্রবচনের নিহিতার্থ প্রকাশ:
-তুলনামূলকভাবে বেশি সময় ব্যয় করতে হবে।
-Regular অল্প অল্প করে study করতে হবে।
★সহায়িকা:
-অ্যাসিওরেন্স বাংলা গাইড
-ভাষা ও শিক্ষা- হায়াৎ মামুদ
-প্রফেসর'স প্রবাদ-প্রবচন গাইড
-প্রবাদ-প্রবচনের উৎস অনুসন্ধান- সমর চন্দ্র পাল
ঙ. বাক্যগঠন:
*গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী:
-বাক্যের শ্রেণিবিভাগ।
-সার্থক বাক্যের ৩টি গুণ।
-বাক্যের রুপান্তরকরণ।
-যতি চিহ্নের ব্যবহার।
★সহায়িকা:
-অ্যাসিওরেন্স বাংলা গাইড
-৯-১০ম শ্রেণির বাংলা-২য় পত্র
-ভাষা ও শিক্ষা- হায়াৎ মামুদ
২। ভাব-সম্প্রসারণ:
-প্রস্তুতিতে কম সময় ব্যয় করুন।
-প্রদত্ত বাক্যটিকে বারবার পড়ে অন্তর্নিহিত অর্থ বোঝার চেষ্টা করতে হবে।
-কোটেশন ও উদাহরণ নোট করে পড়বেন এবং লিখতে কালার পেন (নীল) ব্যবহার করবেন।
★সহায়িকা:
-অ্যাসিওরেন্স বাংলা গাইড
-ভাষা ও শিক্ষা- হায়াৎ মামুদ
৩। সারাংশ/সারমর্ম:
-প্রদত্ত অংশটিকে পড়ে গুরুত্বপূর্ণ শব্দগুলোর নিচে আন্ডারলাইন করে মূলভাব বোঝার চেষ্টা করতে হবে।
-লেখার আগে রাফ করে নিবেন।
-প্রদত্ত অংশের ১/৩ অংশ লিখবেন।
-কোন প্রকার উদাহরণ দেওয়া যাবে না।
★সহায়িকা:
-অ্যাসিওরেন্স বাংলা গাইড
-ভাষা ও শিক্ষা- হায়াৎ মামুদ
৪। বাংলা ভাষা ও সাহিত্য-বিষয়ক প্রশ্ন:
- সর্বদা কোটেশন ব্যবহার করবেন।
-সাহিত্যিক ভাষা ব্যবহার করার চেষ্টা করবেন।
ক. প্রাচীন যুগ:
(***লাল নীল দীপাবলি ভাল করে পড়বেন)
-চর্যাপদ***
★সহায়িকা:
-ওরাকল বাংলা গাইড
-লাল নীল দীপাবলি
-George's বাংলা mp3
খ. মধ্যযুগ:
(***লাল নীল দীপাবলি ভাল করে পড়বেন)
-শ্রীকৃষ্ণকীর্তন***
-মঙ্গলকাব্য***
-বৈষ্ণব পদাবলি***
-মুকুন্দরাম চক্রবর্তী
-ভারতচন্দ্র রায়গুনাকর
-শ্রী চৈতন্যদেব**
-অন্ধকার যুগের সাহিত্য**
-জীবনী সাহিত্য**
-অনুবাদ সাহিত্য**
-দোভাষী পুথি
-নাথ সাহিত্য
-মর্সিয়া সাহিত্য
-আরাকান রাজসভা***
-আলাওল***
-রোমান্টিক প্রণয়োপাখ্যান***
-লোকসাহিত্য***
★সহায়িকা:
-ওরাকল বাংলা গাইড
-লাল নীল দীপাবলি
-George's বাংলা mp3
গ. আধুনিক যুগ:
-ফোর্ট উইলিয়াম কলেজ***
-হিন্দু কলেজ ও ইয়ংবেঙ্গল
-কল্লোল যুগ**
-রবীন্দ্রনাথ ঠাকুর***
-কাজী নজরুল ইসলাম***
-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর**
-মীর মোশাররফ হোসেন**
-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়***
-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়*
-মানিক বন্ধ্যোপাধ্যায়*
-ফররুখ আহমেদ*
-জসিম উদ্দীন*
-মাইকেল মধুসূদন দত্ত***
-বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন**
-বিহারীলাল চক্রবর্তী** 
-কায়কোবাদ*
-ঈশ্বরচন্দ্র গুপ্ত**
-জীবনানন্দ দাশ**
-শওকত ওসমান**
-আখতারুজ্জামান ইলিয়াস**
-সৈয়দ শামসুল হক**
-সবুজপত্র পত্রিকা***
-শামসুর রহমান**
-প্রমথ চৌধুরী**
-জহির রায়হান*
-মুনীর চৌধুরী**
-বুদ্ধির মুক্তি আন্দোলন*** 
-মুক্তিযুদ্ধভিত্তিক ৩ টি উপন্যাস/নাটক/প্রবন্ধ/গল্প/কাব্যগ্রন্থ***
-ভাষা আন্দোলনভিত্তিক ৩ টি উপন্যাস/নাটক/প্রবন্ধ/গল্প/কাব্যগ্রন্থ***
★সহায়িকা:
-ওরাকল বাংলা গাইড
-শীকর গ্রন্থ-সমালোচনা- মোহসিনা নাজিলা
-বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- সৌমিত্র শেখর
বাংলা-২য় পত্র:
১। অনুবাদ (ইংরেজি থেকে বাংলা):
-ইংরেজির সাথে প্রস্তুতি নিবেন।
-সাধারণত সহজ অনুবাদ দেওয়া হয়।
-অনুবাদ লেখার আগে রাফ করে নিবেন।
★সহায়িকা:
-অ্যাসিওরেন্স বাংলা গাইড
-ভাষা ও শিক্ষা- হায়াৎ মামুদ
-English Newspaper Reading
২। কাল্পনিক সংলাপ:
-ফরমেট দেখে যাবেন।
-প্রস্তুতিতে কম সময় ব্যয় করুন।
-সংলাপের বিষয়বস্তুকে ভাল করে বোঝার পর লেখা শুরু করবেন।
★সহায়িকা:
-অ্যাসিওরেন্স বাংলা গাইড
৩। পত্রলিখন:
-ফরমেট/নিয়ম-কানুন জানতে হবে।
-সর্বদা বাম পাশের পৃষ্ঠা থেকে লেখা শুরু করবেন।
-প্রস্তুতি নেওয়ার জন্য বেশি সময় ব্যয় করবেন না। কারণ এখানে মুখস্থ করার কিছু নাই, শুধু ফরমেট দেখে যাবেন।
★সহায়িকা:
-অ্যাসিওরেন্স বাংলা গাইড
-ভাষা ও শিক্ষা- হায়াৎ মামুদ
৪। গ্রন্থ-সমালোচনা:
-প্রস্তুতিতে একটু বেশি সময় ব্যয় করুন।
-যেহেতু সরাসরি স্পেসিফিক কোন গ্রন্থের সমালোচনা লিখতে বলা হয় না, সেহেতু বিভিন্ন ধরনের একটি করে গ্রন্থের সমালোচনা নোট করে প্রস্তুতি নিবেন।
-সমালোচনা লিখতে ঐ গ্রন্থের পজিটিভ ও নেগেটিভ উভয় দিকই তুলে ধরতে হবে।
গুরুত্বপূর্ণ গ্রন্থ-সমালোচনার স্যাম্পল:
*মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস/নাটক- (রাইফেল রোটি আওরাত/পায়ের আওয়াজ পাওয়া যায়)
*ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস/নাটক- (আরেক ফাল্গুন/কবর)
*ঊণসত্তরের গণঅভ্যুত্থানভিত্তিক উপন্যাস- (চিলেকোঠার সেপাই)
*সামাজিক উপন্যাস- (পদ্মা নদীর মাঝি)
*ঐতিহাসিক উপন্যাস/নাটক
*রাজনৈতিক উপন্যাস
*রোমান্টিক উপন্যাস- (কপালকুণ্ডলা)
*মনস্তাত্ত্বিক উপন্যাস- (চোখের বালি)
*ইতিহাস আশ্রিত উপন্যাস- (বিষাদ সিন্ধু)
*৪৩'র দুর্ভিক্ষ ও দেশবিভাগ সংক্রান্ত উপন্যাস- (সূর্যদীঘল বাড়ী)
*ধর্মীয় গোঁড়ামি ও সাম্প্রদায়িকতা বিরোধী সংক্রান্ত উপন্যাস- (লালসালু)
*অসমাপ্ত আত্নজীবনী
*কারাগারের রোজনামচা
★সহায়িকা:
-ওরাকল বাংলা গাইড
-শীকর গ্রন্থ-সমালোচনা- মোহসিনা নাজিলা
৫। রচনা:
-ইংরেজির সাথে প্রস্তুতি নিবেন।
-সাজেশন করে প্রস্তুতি নিবেন।
-কোটেশন, চিত্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নোট করবেন এবং পরীক্ষার খাতায় কালার পেন দিয়ে লিখবেন।
-সব প্রশ্নের শেষে রচনা লিখবেন।
(গুরুত্বপূর্ণ রচনা: পোশাক শিল্প, পর্যটন শিল্প, মুক্তিযুদ্ধের চেতনা, স্বদেশপ্রেম, প্রাকৃতিক দূর্যোগ ও প্রতিকার/জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশে তার প্রভাব, বাংলাদেশের তথ্যপ্রযুক্তি: সমস্যা ও সম্ভাবনা, বিদ্যুৎশক্তি ও বাংলাদেশ, নারীর ক্ষমতায়ন, ডিজিটাল বাংলাদেশ, পদ্মা সেতু, ব্লু-ইকোনমি, বিনিয়োগ: সমস্যা ও সম্ভাবনা, জনশক্তি রপ্তানি ও রেমিটেন্স অর্জন, সংবাদপত্রের স্বাধীনতা, বৈদেশিক রপ্তানি: সমস্যা ও সম্ভাবনা, বাংলাদেশের শিক্ষাব্যবস্থা)
★সহায়িকা:
-অ্যাসিওরেন্স বাংলা গাইড
-ভাষা ও শিক্ষা- হায়াৎ মামুদ
-----------------------------------

-মোঃ আব্দুল্লাহ আল বাকী
-সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।
-মেধাক্রম-৭ম
-৩৬তম বিসিএস।।

Comments

Popular posts from this blog

চাকরির পরীক্ষার জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক তথ্যের সংকলন

প্রশ্ন: বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য কতটি পুরস্কার দেওয়া হয়? উ : তিনটি রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া হয়। যথা— ★বাংলাদেশ স্বাধীনতা সম্মাননা ★বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা ★মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা প্রশ্ন: বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক কে ছিলেন? উঃ বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান। প্রশ্ন: প্রথম কোথায় বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়? উঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসভায়। প্রশ্ন: প্রথম কবে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয ? উঃ ০২ ই মার্চ, ১৯৭১। প্রশ্ন: বাংলাদেশের পতাকা কে প্রথম উত্তোলন করেন? উঃ আ স ম আব্দুর রব। প্রশ্ন: কবে, কোথায় স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়? উঃ ০৩ মার্চ, ১৯৭১, পল্টন ময়দানে। প্রশ্ন: চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষনা পাঠ করা হয় ? উঃ ২৬ মার্চ, ১৯৭১। প্রশ্ন: স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কবে, কোথায় স্থাপন করা হয়? উঃ চট্টগ্রামের কালুরঘাটে, ২৬ মার্চ, ১৯৭১। প্রশ্ন: মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন কারা? উঃ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। প্রশ্ন: মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ কবে, কোথায় সংগঠিত হয়? উঃ ১৯ মার্চ, ১৯৭১ গাজিপ...

পিএসসি নির্ধারিত ১১ জন সাহিত্যিকের সংক্ষেপ পরিচিতিঃ

✔ ●➢ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরঃ (১৮২০-১৮৯১)★★ ১। বিদ্যাসাগর কোন সালে জন্মগ্রহন করেন? - উঃ ১৮২০ সালে ২। বিদ্যাসাগর উপাধি দেয়া হয় কোথা থেকে? উঃ সংস্কৃত কলেজ থেকে ৩। বাংলা গদ্যের জনক হিসেবে খ্যাত কে? উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ৪। বাংলা গদ্যে যতি বা বিরামচিহ্ন প্রথম স্থাপন করেন কে? উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ৫। ঈশ্বরচন্দ্রের কয়েকটি মৌলিক রচনার নাম কি কি? উঃ অতি অল্প হইল, আবার অতি অল্প হইল, ব্রজবিলাস, বিধবা বিবাহ ও যশোরের হিন্দু ধর্মরক্ষিণী সভা, রত্ন পরীক্ষা। ৬। ঈশ্বরচন্দ্রের কয়েকটি বিখ্যাত গদ্যগ্রন্থের নাম কি কিঃ উঃ- বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা, সীতার বনবাস ও ভ্রান্তিবিলাস। ৭। বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি? উঃ বেতাল পঞ্চবিংশতি (১৮৪৭) ৮। বিদ্যাসাগর রচিত ব্যাকরণগ্রন্থের নাম কি? উঃ ব্যাকরণ কৌমুদী ৯। বিদ্যাসাগর কোন আন্দোলনের নেতৃত্ব দেন? উঃ বিধবা বিবাহ আন্দোলন ১০। বিদ্যাসাগর কোন সালে মৃত্যুবরণ করেন? উঃ ১৮৯১ সালে। ………………………………… ✔ ●➢কাজী নজরুল ইসলাম (১৮৯৯ – ১৯৭৬)★★ ১। কাজী নজরুল ইসলাম কোন সালে জন্মগ্রহন করেন? উঃ ১৮৯৯ সালে ২। বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কে? উঃ কাজী নজরুল ইসলাম ৩। নজরুল...

মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্রের তালিকা:

১। অরুণোদয়ের অগ্নিসাক্ষী : সুভাষ দত্ত; (১৯৭৪) ২। ওরা ১১ জন : চাষী নজরুল ইসলাম; (১৯৭২) ৩। আবার তোরা মানুষ হ : খান আতাউর রহমান (ফারুক,ববিতা) ৪। রক্তাক্ত বাংলা (কবরী,বিশ্বজিৎ) ৫। বাঘা বাঙ্গালি : আনন্দ ৬। একাত্তরের যীশু : নাসিরুদ্দিন ইউসুফ; (১৯৯৫);(শাহরিয়ার কবিরের উপন্যাস থেকে) ৭। ধীরে বহে মেঘনা : আলমগীর কবীর; (১৯৭৩) ৮। আগুনের পরশমনি : হুমায়ুন আহমেদ; (১৯৯৫) ৯। শ্যামল ছায়া : হুমায়ুন আহমেদ; (২০০৬) ১০। মুক্তির গান : তারেক মাসুদ ১১। মুক্তির কথা : তারেক মাসুদ ১২। জয়যাত্রা : তৌকির আহমেদ ১৩। মাটির ময়না : তারেক মাসুদ; (২০০২) ১৪। সেই রাতের কথা বলতে এসেছি : কাওসার আহমেদ চৌধুরী; (২০০৪) ১৫। Stop Genocide : জহির রায়হান; (১৯৭১) ১৬। Let There Be Light : জহির রায়হান; (১৯৭১) ১৭। জীবন থেকে নেয়া : জহির রায়হান ১৮। সংগ্রাম : চাষী নজরুল ইসলাম; (খালেদ মোশাররফের ডায়েরি অবলম্বনে) ১৯। আলোর মিছিল ২০। কলমীলতা (সোহেল রানা,কাজরী) ২১। হাঙ্গর নদী গ্রেনেড : চাষী নজরুল ইসলাম; (১৯৯৭);(সেলিনা হোসেন এর উপন্যাস থেকে) ২২। শিলালিপি(শর্ট ফিল্ম) : শামীম আখতার; (শহীদ সাংবাদিক সেলিনা পারভীনের জীবনী অবলম্বনে) ২৩। হৃদয়ে ...